ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন ফরম জমা

dailydesherkhabor
ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে রায়গঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ও উপজেলা নির্বাচনী কর্মকর্তার নিকট মনোনয়ন ফরম জমা দিয়া হয় । নির্বাচনী আচারণ বিধি মেনে ভিপি আয়নুল হক সহ
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন,জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি নেতারা মনে করেন, সিরাজগঞ্জ-৩ আসনে জনগণের অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ভিপি আয়নুল হক একজন সৎ যোগ্য ও পরীক্ষিত নেতা। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন ফম জমা দেয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জ-৩ আসনে নির্বাচনী রাজনৈতিতে নতুন করে আলোচনা আগ্রহ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা।