ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর-৫ আসনে ভোটের মাঠে লড়ছেন ৭ জন প্রার্থী 

dailydesherkhabor
জানুয়ারি ২৫, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

জাকারিয়া আল মামুন, নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসনে ভোটের মাঠে লড়ছেন ৭ জন প্রার্থী । ইতিমধ্যে শুরু হয়ে গেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গাজী রুহুল আমিন কাসেমী সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত ৭জন প্রার্থী এই আসনে নির্বাচনী লড়াইয়ে থাকছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ৭জন প্রার্থী এখন গাজীপুর-৫ আসনে ভোটারদের সমর্থন আদায়ে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। জাতীয় সংসদের ১৯৮ নম্বর আসন হিসেবে পরিচিত গাজীপুর-৫ গঠিত হয়েছে কালীগঞ্জ পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়ন, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে। শুরুতে এই আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা ৭জন প্রার্থীরা হলেন বিএনপি’র ধানের শীষ প্রতীকে একেএম ফজলুল হক মিলন, জনতার দলের কলম প্রতীকে মো. আজম খান, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মো. খায়রুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকে গাজী আতাউর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার প্রতীকে মো. আল আমিন দেওয়ান, জাতীয় পার্টির লাঙল প্রতীকে ডা. মো. সফিউদ্দিন সরকার এবং গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে কাজল ভূঁইয়া। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৩ জন, নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। ভোট গ্রহণের জন্য ১২৪টি ভোটকেন্দ্রে ৬৭৮টি কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি গাজীপুর-৫ আসনসহ সারা দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।