ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

dailydesherkhabor
আগস্ট ৩১, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

জাকারিয়া আল মামুন,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী (ম্যাজিক) জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (৩১ আগস্ট) উপজেলার বেরুয়া ব্রিজ সংলগ্ন বেলাই বিলে এ অভিযান পরিচালনা করা হয়। কালীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু এসময় সাথে ছিলেন ক্ষেত্র সহকারি মাহবুবুল আলম, অফিস সহকারি সায়মন রোজারিও ও কালীগঞ্জ থানার পুলিশ সদস্য। অভিযানকালে বিলে মাছ ধরার কাজে ব্যবহৃত ১০২টি চায়না দুয়ারী (ম্যাজিক) জাল ও ৫৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো স্থানীয়দের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারী ও কারেন্ট জালের মতো নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে এসব নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু বলেন, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী (ম্যাজিক) জাল, কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।