ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা

dailydesherkhabor
সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

জাকারিয়া আল মামুন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সারের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম রোধে বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় দুটি মামলা করা হয়। সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ ব্যবসায়ীকে (প্রকাশ ট্রেডার্সের নির্মল দাসকে ১লাখ এবং মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূইয়াকে ১লাখ) সর্বমোট ২,০০,০০০/- (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় সরেজমিনে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ এবং সহকারী কৃষি কর্মকর্তা। অভিযান শেষে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও সারের বাজারে কৃত্রিম-সংকট রোধে প্রশাসন সচেষ্ট রয়েছে। কোনো সার ডিলার বা খুচরা বিক্রেতা যেন নিয়মবহির্ভূতভাবে সার মজুত করতে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে না পারে, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। কৃষকদের অধিকার রক্ষায় ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।