ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

dailydesherkhabor
জুন ১৩, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

জাকারিয়া আল মামুন, নিজস্ব প্রতিনিধি:- শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে গাজীপুরের কালীগঞ্জে দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক মিলন, মাননীয় সংসদ সদস্য গাজীপুর -৫। উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজনে শুক্রবার (১২ জুন) কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রদর্শনীতে উপজেলার সর্বাধিক সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণাভিত্তিক কাজ ও সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি জাকিয়া সারোয়ার লিমা, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‌ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি, জ্বালানি সাশ্রয়, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান নিয়ে তাদের প্রকল্প উপস্থাপন করেন। তাদের উপস্থাপনা দর্শনার্থী ও অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী মনোভাব সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতে উদ্যোক্তা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত হবে। পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। প্রদর্শনী শেষে প্রতিযোগীদের মধ্যে ১ম, ২য়, ৩য় পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার দেওয়া হয় খৈকরা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় পুরস্কার দেওয়া সেন্টনিকুলাস উচ্চ বিদ্যালয়, তৃতীয় পুরস্কার দেয়া হয় সাওরাইদ উচ্চ বিদ্যালয়কে।