ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ডিএনসির মাদক বিরোধী অভিযান, ৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

dailydesherkhabor
মে ১৪, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেগমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান অভিযান চালিয়ে ৮হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৩মে) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত একটি সিএনজিসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন- ভৈরবের শ্রীনগর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে আলমগীর (৩৮)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেগমপুর এলাকায় মাদক কারবারি আলমগীর অবস্থান করছিল। এমন সময় ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৮ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক কারবারে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় উপ পরিদর্শক আব্দুলা হিল বাকী বাদী হয়ে জয়দেবপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। ধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।