ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভিন্নধর্মী গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন

dailydesherkhabor
মে ৭, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় যমুনা ফিউচার পার্ক সংলগ্ন পিঠা গলিতে যাত্রা শুরু করেছে নতুন ধাঁচের রেস্টুরেন্ট ‘গ্রাবজো (GRABZO)’। দ্রুততার সঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক তৌকির আহমেদ, ফাহিম সিকদার ও রাফসান জানি জানান, ব্যস্ততম এ এলাকায় মানসম্মত খাবার দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই গ্রাবজো’র কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেন। আয়োজকদের মতে, অতিথি ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সার্থক করে তুলেছে। গ্রাবজো’র অন্যতম পরিচালক তৌকির আহমেদ এলাকাবাসী ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, এ উদ্যোগ স্থানীয় খাদ্যসংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।