ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম ২ আসনে জনগণের সমর্থন চান মেজর (অব:) আব্দুস সালাম

dailydesherkhabor
নভেম্বর ২১, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ০২ আসনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে দিন রাত জনগণের দোঁড়গোড়ায় ছুটে চলছেন সাবেক সেনা কর্মকর্তা সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম। বিগত দুটি নির্বাচনে জাতীয় পার্টি থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার অভিপ্রায়ে মাঠে থাকলেও শেষ মুহুর্তে তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়। এতে কিছুটা হতাশ হলেও নিজ নির্বাচনী এলাকার মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনি। সমাজের অসহায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার পাশাপাশি অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। বিগত নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্য থেকে এবার মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এব্যাপারে তিনি বলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান এবং পারটেক্স গ্রুপে প্রায় ৪০ বছরের চাকরি সম্পন্ন করে ২০১০ সনে অবসরে যাই। আলহামদুলিল্লাহ, দীর্ঘ চাকরি জীবনে আমি সহস্রাধিক মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছি, যাদের অধিকাংশ ইতিমধ্যে অবসরে গেলেও শতাধিক কর্মচারী এখনও ঐসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন। অবসর গ্রহণের পর আমি বিগত ১৭/১৮ বছর ধরে জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে অহেতুক শ্রম ও অর্থ ব্যয় করে গেছি, কিন্তু মনোনয়ন মেলেনি। যে যোগ্যতার ভিত্তিতে ঐ পার্টি মনোনয়ন দেয়, সে যোগ্যতা আমার নেই এবং ভবিষ্যতেও হবে না। বারবার প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও শেষ মূহুর্তে মনোনয়ন বঞ্চিত হয়েছি। কিন্তু পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং ইস্পাত-কঠিন সমর্থন। তাই গত নির্বাচনের আগেই আমি ঐ পার্টি ছেড়ে দিলেও আপনাদের ভালোবাসার বন্ধন এবং মাটির টান আমাকে আপনাদের সাথে যুক্ত করে রেখেছে। সেই টানেই আমি শেষবারের মতো এবার দলমত নির্বিশেষে কুড়িগ্রামের সকল অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতিনিধি হয়ে মাঠে নেমেছি, আপনাদের সেবা করার জন্য। মহান আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে; সংসার, বাড়ি-গাড়ি, প্রতিষ্ঠিত সন্তান-সন্তুতি- সব; আলহামদুলিল্লাহ! এই বয়সে পারিবারিক সেই সুখ ও সান্নিধ্য ছেড়েছি শুধু আপনাদের জন্য, কুড়িগ্রামের অবহেলিত মানুষের জন্য। জনপ্রতিনিধি না হয়েও আমার চাকরি জীবনের সুদীর্ঘ অভিজ্ঞতা, যোগ্যতা, কর্ম এবং সর্বোপরি আপনাদের সাথে বিগত বছরগুলোর উঠাবসা ও সুমধুর সম্পর্কের বিবেচনায় যদি আপনারা ভোেট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে আমি আরও বৃহত্তর পরিসরে আপনাদের সেবা এবং এলাকার উন্নয়ন করতে পারব, ইনশাআল্লাহ্। অন্যথায়, পূর্বের ন্যায়, ক্ষুদ্র জোনাকির মতো মিটমিট করে আলো ছড়িয়েই যাবো।