জাকারিয়া আল মামুন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নাজমুল গনি লাভলুর উদ্যোগে মহিলাদের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সেবা কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিক্যাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে গাইনী, মেডিসিন ও হার্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকাবাসীকে মাসে দুইবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হবে। পাশাপাশি বয়স্ক ও বিধবা মহিলাদের ভাতা প্রদান, মানবাধিকার রক্ষা, এবং সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন লিটন। সঞ্চালনায় ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদল নেতা দিদার মাহমুদ অপু।
এসময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হানিফ শিকদার মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক হাছিব শিকদার মনি, ৮নং ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আহমেদ হৃদয়, সমাজকল্যাণ সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা যুবদল নেতা সায়েম হাসান, কৃষকদল নেতা অরুণ, জিকুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত উদ্যোগে এলাকাবাসী নাজমুল গনি লাভলুর এই সামাজিক কর্মসূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।


