ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক মানুষের সেবা গ্রহন

dailydesherkhabor
জুন ২৪, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃমামুন মোড়ল, পলাশ(নরসিংদী) প্রতিনিধি:নরসিংদীর সাহেপ্রতাবে ওয়ালটন প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আজ বুধবার সকাল ১০টায় সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। নরসিংদীর সাহেপ্রতাপ,বাজিরমোড় ও কান্দাপাড়া ওয়ালটন প্লাজার তিনটা শাখার উদ্যোগে এ ফ্রি ক্যাপের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন নরসিংদীর সুকণ্যা (প্রা) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজার ম্যানেজার মো: দিদারুল ইসলাম, বাজিরমোড় শাখার ম্যানেজার মো: জহিরুল ইসলাম ও কান্দাপাড়া শাখার ম্যানেজার মো:গোলাপ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসাসেবা প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(অবসর প্রাপ্ত) মেডিসিন, নিউরোমেডিসিন, চর্ম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্ত্রী-রোগ, প্রসূতি চিকিৎসক ও সার্জন অধ্যাপক ডা: শের মোস্তফা সাদীক খান। ফ্রি চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ওয়ালটন প্লাজার উদ্যোগে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।