জাকারিয়া আল মামুন, নিজস্ব প্রতিনিধি: বিপর্যয়ে মানুষের পাশে, আমরা সর্বদা আপনার সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন ইউনিয়ন ও পুবাইল থানার মধ্যে ২০২০- ২০২৬ অর্থবছরের গ্রামীন অবকাঠামো উন্নয়ন (টি আর )ও মানবিক সহায়তা ত্রাণ কার্য (চাল) বিতরণ কার্য সূচীর আওতায় বিভিন্ন এতিমখানা ও প্রতিষ্ঠানে নগদ অর্থের চেক ও চাউল বিতরণ করেন এ কে এম ফজলুল হক মিলন (এমপি)। আজ শুক্রবার ৩ জুলাই বাদ আছর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১ কোটি ৭০ লক্ষ টাকার নগদ অর্থের চেক বিতরণ করেন । এছাড়া সারাদিন ব্যাপী কালিগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পুবাইল থানার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে ত্রাণের চাউল ও অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ প্রমুখ। প্রধান অতিথি এ কে এম ফজলুল হক মিলন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন এই অর্থ বাংলাদেশ সরকারের অর্থ। এই অর্থ সঠিক ব্যবহার ও প্রয়োগ করা আমাদের নৈতিক দায়িত্ব এর জন্য উপজেলা দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম সহ আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এ বিষয়ে সচেতন থাকবেন। আমরা সরকারে আসার পর কালীগঞ্জের তথা বাংলাদেশের কোন দলীয় পক্ষ পাতিত্বের মাধ্যমে সরকারি অনুদান বিতরণ করি নাই। কে কোন দলের তা না দেখে যে প্রাপ্য তার অধিকার হিসেবে তাদেরকেই দেওয়া হচ্ছে। আমরা চাই পুরানো প্রতিহিংসার রাজনীতি এবং দলবাজির রাজনীতি ঊর্ধে উঠে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে একটি নতুন বাংলাদেশ ঘরতে। যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে।


