ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের তিনদিন পর কালভার্টের নিচে মিলল মাইক্রোবাস চালকের মরদেহ

dailydesherkhabor
জুন ২৫, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মামুন মোড়ল, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খান পাঁচদোনা এলাকার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত তিনদিন আগে রাতে একটি ফোনকল পাওয়ার পর বাড়ি থেকে বের হন ইব্রাহিম। এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী এলাকায় যাওয়ার পথে তীব্র দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইব্রাহিমকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে কালভার্টের নিচে ফেলে রেখে যায়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।