বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ ২০২৬ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার লিখিত ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আলমডাঙ্গা একাডেমি (আল-ইকরা ক্যাডেট একাডেমি)। অত্র একাডেমির মোট ০৬ জন শিক্ষার্থী দেশের স্বনামধন্য ক্যাডেট কলেজসমূহে ভর্তি হওয়ার লক্ষ্যে আয়োজিত লিখিত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
এই অসাধারণ সাফল্যের জন্য মহান রব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করেছে একাডেমি কর্তৃপক্ষ। পাশাপাশি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভাবকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলোঃ
১। আশিকুজ্জামান নাবিল
২। রাইয়ান রহমান রাগিব
৩। আকিবুর রহমান
৪। মেহের নিগার ইরা
৫। ফাউজিয়া ফারুক আফিয়া
৬। আফসানা আরেফিন
একাডেমি সূত্রে জানা যায়, নিয়মিত পাঠদান, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধানের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও একাডেমিক দক্ষতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলমডাঙ্গা একাডেমির এই সাফল্য শুধু প্রতিষ্ঠানটির জন্যই নয়, বরং আলমডাঙ্গা অঞ্চলসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও শিক্ষার্থীরা মৌখিক ও চূড়ান্ত পরীক্ষায় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে একাডেমি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, প্রতিবছরই আলমডাঙ্গা একাডেমি থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সুনামের উজ্জ্বল প্রমাণ।


