ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে মৎস্য চাষ প্রকল্পের মাটি গভীর রাতে অন্যত্র বিক্রি,জানেন না প্রকল্প পরিচালক 

dailydesherkhabor
জানুয়ারি ২১, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জে রায়গঞ্জের নিমগাছী সরকারি নয়পুকুর মৎস্য চাষ প্রকল্পের মাটি গভীর রাতে মাটি অন্যত্র বিক্রি করছে ঠিকাদার, জানেন না মৎস্য চাষ প্রকল্প পরিচালক । রবিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে নয়পুকুর সংস্কারের মাটি বিক্রি করছেন কুচক্রী মহল। নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের (রাজস্ব)হ্যাচারী কমপ্লেক্সের ২ এর পশ্চিম পাশের গেট দিয়ে গভীর রাতে ট্রাক যোগে মাটি বেড় হয়েছে। সরকারি বিধি বিধান লঙ্ঘন করে অন্যত্র মাটি বিক্রি হচ্ছে কিন্তু সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানা সরকার জানেন না। সরেজমিনে গিয়ে ও তথ্য সূত্রে জানা যায়, পুকুর খননের মাটি পশ্চিম গেট দিয়ে বের হয়েছে তা আবার রাতে ধারণকৃত ভিডিও চিত্রে প্রমান মেলে। সংরক্ষিত এলাকায় রাতের আঁধারে কার যোগসাজশে মাটি বিক্রি হচ্ছে বলতে পারে না কেউ। তবে কি সরিষার মধ্যেই ভূত এমন প্রশ্ন এলাকাবাসীর। ৩৪ টি পুকুর সংস্কারের তথ্য পাওয়া গেলেও কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়েছে তা বলতে নারাজ সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানা । প্রকল্পের মাটি বিক্রি করার বিধান আছে কিনা, এমন প্রশ্নের জবাবে নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক

মাসুদ রানা সরকার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।