ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় ২০টি দেশীয় ঘুঘু পাখি উদ্ধার ও অবমুক্ত—প্রশংসায় ভাসছে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা

dailydesherkhabor
নভেম্বর ২৩, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আবারও নজির গড়ল পরিবেশ সচেতন তরুণদের সংগঠন আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা। পাখি রক্ষায় তাদের দ্রুত পদক্ষেপ ও সাহসী উদ্যোগে উদ্ধার পেল ২০টি দেশীয় ঘুঘু পাখি। শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার হাড়গাড়ী গ্রামের মাঠে তিনজন পাখি শিকারীকে ধাওয়া করে এই পাখিগুলো উদ্ধার করা হয়।ঘটনার সূত্রপাত স্থানীয় সচেতন নাগরিক জাহিদুল ইসলামের ফোনে। মাঠে পাখি শিকারের খবর পেয়ে সংগঠনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন শিকারীকে ধাওয়া করেন। তাদের সরঞ্জামসহ ২০টি ঘুঘু উদ্ধার করা সম্ভব হলেও তিন শিকারীর একজন প্রায় ১০টি পাখি নিয়ে দ্রুত সটকে পড়ায় তাকে আটক করা যায়নি।পাখি উদ্ধার অভিযানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আহমেদ, নাসিম, সিয়াম, রবিন, রাব্বি, ফাহিমসহ আরো অনেক সদস্য অংশ নেন।পরদিন রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় উদ্ধার করা ২০টি ঘুঘু পাখি আলমডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) জনাব আশীষ কুমার বসুর উপস্থিতিতে অবমুক্ত করা হয়। এ সময় তিনি পাখিদের নিরাপদ বিচরণ নিশ্চিত করা এবং চোরা শিকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করেন। পাশাপাশি তরুণদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পুরো কার্যক্রমটি তদারকি করেন চুয়াডাঙ্গা পানকৌড়ি কনজারভেশন ক্লাবের সভাপতি জনাব বখতিয়ার হামিদ।প্রতিনিয়ত বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে আসা এ তরুণ দলটির উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। তাদের এই বার্তা স্পষ্ট—প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে; নইলে বিলুপ্ত হবে আমাদের আশেপাশের অমূল্য জীববৈচিত্র্য।