ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

dailydesherkhabor
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি এ কে এম রমিজ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল উপজেলা শাখার সভাপতি এ আব্দুল হান্নান আল আজাদ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু তাহের সাগর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি শামীম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর খান, সাংবাদিক হৃদয় হাসান, সাংবাদিক খাইরুল ইসলাম এবং বাংলাদেশ প্রেসক্লাব শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মিতুন আজমেরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু, সিনিয়র সাংবাদিক বাবু রমেশ কুমার পার্থ, নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া এবং দৈনিক জবাবদিহির সাংবাদিক জহিরুল ইসলাম /কামরুল হাসান জুয়েল প্রমুখ সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।