ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: জরিমানা

dailydesherkhabor
এপ্রিল ১৮, ২০২৬ ৭:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বশিরুল আলম, স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। শনিবার পরিচালিত অভিযানে আলমডাঙ্গার মুবিন আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ, ন্যূনতম স্বাস্থ্যবিধির অভাব এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ড উপেক্ষা করে উৎপাদন কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে কারখানার সাথে সংশ্লিষ্ট মো: তোফায়েল (৩২) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম। এ সময় তিনি জানান, জনস্বাস্থ্যের সাথে জড়িত এমন কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। নিয়মিত তদারকি থাকলে এ ধরনের অনিয়ম অনেকটাই কমে আসবে বলে তারা মনে করেন।