সামসু উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮এপ্রিল) দুপুরে পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ২দিন ব্যাপী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
মেলায় সিনিয়র ক্যাটাগরিতে ৪টি ও জুনিয়র ব্যাটাগরিতে ১৯টিসহ মোট ২৩টি স্টল রয়েছে। দ্বিতীয় দিন বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. আনিসুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, লংলা আধুনিক ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নজমুল হোসেন, টিম জার্নালিস্ট এর উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, ভূকশিমইল ইউপি’র চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমূখ।


