ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে দাফনকে কেন্দ্র করে মামা-ভাগিনার সংঘর্ষ, আহত ৩

dailydesherkhabor
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে : চুয়াডাঙ্গার ভোগাইল বগাদী গ্রামের পূর্বপাড়ায় এক ব্যক্তির লাশ দাফনকে কেন্দ্র করে মামা-ভাগিনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে দাফন কার্যক্রম শেষ হলে গ্রামবাসী ও স্বজনরা বাড়ি ফিরে যান। পরে মামা ও ভাগিনারা কবরস্থানের দিকে গেলে সেখানে আগে থেকেই কয়েকজন ব্যক্তি রামদা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে। কবরস্থানে পৌঁছামাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এলোপাতাড়ি মারপিটে মাহাবুব ইসলাম (২৬), তার মেজো চাচা হামিদুল ও বড় চাচা শহিদুল ইসলাম আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং মামার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

আহতদের প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত মাহাবুব ইসলামকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শুক্রবার আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উলিয়াম (৪০), মিজানুর রহমান (৪৫), শরিফ উদ্দীন মালিতা (৫০), তুফাজ্জেল (৬০) ও তাহাজ্জেল হোসেন (৬৫)-কে আসামি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। দাফনকে কেন্দ্র করে সেই পুরনো বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।