সামসু উদ্দিন বাবু, কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর গ্রামে তালা ভেঙে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান আতিকের গোয়ালঘরে সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ভোর রাত ৩টা ৩০ মিনিটের দিকে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আতিকুর রহমান জানান, রাতের গভীরে চোরেরা তার গোয়ালঘরের তালা কেটে মূল্যবান তিনটি গরু নিয়ে যায়। তিনি বলেন, এভাবে এক রাতেই বিশাল ক্ষতির মুখে পড়লাম। দ্রুত গরুগুলো উদ্ধার ও চোরদের গ্রেপ্তার চাই। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) শামীম আকনজি বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরদের সনাক্তে তদন্ত চলছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।


