ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

dailydesherkhabor
নভেম্বর ২৭, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

জাকারিয়া আল মামুন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবাব পরিকল্পনা কর্মকর্তা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, সভায় সর্বসম্মতিক্রমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রভাতফেরি, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনার জন্য বিভিন্নপপ উপ–কমিটি গঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহবান জানিয়ে প্রস্তুতি মূলক আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করেন। এর আগে সকাল ১০ টায় একই স্থানে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম এর সভাপতিত্বে  আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।