মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে ১লা ডিসেম্বর ২০২৫, সোমবার বিকেলে দিনাজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খালেকুজ্জামান বাবু, সহ-সভাপতি, জেলা বিএনপি, দিনাজপুর। প্রধান বক্তা ছিলেন মোঃ মহিউদ্দীন মন্ডল বকুল, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, দিনাজপুর। আমন্ত্রিত অতিথি ছিলেন শাহীন সুলতানা বিউটি, সাধারণ সম্পাদীকা, দিনাজপুর জেলা মহিলা দল, আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, একে এম মাসুদুল ইসলাম মাসুদ, আহবায়ক, দিনাজপুর জেলা যুবদল, রেজাউর রহমান রেজা, সদস্য সচিব, দিনাজপুর জেলা যুবদল, রাজন, যুগ্ন আহবায়ক, দিনাজপুর জেলা যুবদল, জাকারিয়া হাই বাঁধন, দিনাজপুর জেলা যুবদলের সদস্য। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ হাসিব উদ্দীন আহম্মেদ (হাশিম), সভাপতি ৫নং ওয়ার্ড পৌর বিএনপি। সঞ্চালনা করেন মোঃ সাদাকাতুল বারী, সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড পৌর বিএনপি, দিনাজপুর। আরও উপস্থিত ছিলেন নাজিমউদ্দীন রুবেল, প্রচার সম্পাদক ৫নং ওয়ার্ড পৌর বিএনপি এবং সকল নেতা-নেত্রীবৃন্দ। অনুষ্ঠানটির আয়োজন করেন ৫নং ওয়ার্ড বিএনপি, পৌর শাখা, দিনাজপুর।


