ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ -৩ আসনে ভিপি আয়নুল হকের বিশাল মোটরসাইকেল শোডাউন

dailydesherkhabor
অক্টোবর ১৫, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ -৩ ( রায়গঞ্জ-তাড়াশ- আংশিক সলঙ্গা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হকের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে চান্দাইকোনা ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু করে ধানগড়া পৌরসভা,রায়গঞ্জ, সলঙ্গা,তাড়াশের বিভিন্ন নির্বাচনী এলাকায় রোড শো শেষে চান্দাইকোনা কলেজে এসে মিলিত হয়। এতে প্রায় ১ হাজার মোটরসাইকেল মাইক্রোবাস ট্রাক রোড় শোতে অংশ গ্রহণ করে। এতে রায়গঞ্জ সলঙ্গা তাড়াশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে মোটরসাইকেলের রোড শো উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে। কয়েক হাজার উজ্জীবিত জনসাধারণের অংশগ্রহণে ভিপি আয়নুল হকের নির্বাচনী প্রচারণা সফল ও স্বার্থক করা হয়। মোটরসাইকেল সভা যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) দলীয় পতাকা ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে উঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিপি আয়নুল হক বলেন, আজ এই মোটরসাইকেল সভা যাত্রার মাধ্যমে জনগণের কাছে ধানের শীষের প্রতীকের গুরুত্ব তুলে ধরা। তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও বিগত ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই, তাদের কাছে সুষ্ঠু সুন্দর ভোট হবে এই সংবাদ পৌছে দেওয়া। ১৭ বছর জেল জুলুম অত্যাচার নির্যাতন ও একাধিক বার কারাবরণ করতে হয়েছে। এ আসনে আমাকে মনোনয়ন দেওয়া হলে জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।