ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি ফল প্রকাশ পাশের হার ৫৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন — মেয়েরা এগিয়ে

dailydesherkhabor
অক্টোবর ১৬, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫ অর্জনের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এবারের পরীক্ষায় বোর্ডের আওতাধীন ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৮৮২ জন। গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২৬০ জন জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন। ছাত্রীদের পাশের হার ৬১ দশমিক ৯২ শতাংশ, আর ছেলেদের পাশের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম জানান, ইংরেজি বিষয়ে এবার তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তিনি বলেন, “৪৩টি কলেজের ১৭৯ জন শিক্ষার্থী শতভাগ অকৃতকার্য হয়েছে। ইংরেজি বিষয়ে ফলাফল উন্নয়নে আমরা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে বৈঠক করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

তিনি আরও জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ৪৩টি, আর শতভাগ কৃতকার্য কলেজের সংখ্যা ১১টি। এবারে মোট ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৫২৬ জন; পাশের হার ৭৬ দশমিক ১২ শতাংশ।

মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ২৪১ জন; পাশের হার ৫২ দশমিক ৫১ শতাংশ।

আর ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১১৫ জন; পাশের হার ৪২ দশমিক ০৫ শতাংশ। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীসহ বোর্ডের কর্মকর্তারা।