ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে অনুমোদনের আগেই নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ শুরু

dailydesherkhabor
অক্টোবর ১৬, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধঃ সিরাজগঞ্জ রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণ পাড়া অনুমোদনের আগেই তিন রাস্তা মোড় থেকে আব্দুল মান্নানের বাড়ি পর্যন্ত নিন্মমানের ইট দিয়ে রাস্তা নির্মান শুরু করছে ইউপি সদস্য মেনহাজ আলী । জানাযায়, প্রায় ৩০০ মিটার রাস্তায় নিন্মমানের অর্ধেক পোড়া ( গোড়িয়া) ইট দিয়ে রাস্তার কাজ করছে। গত শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা নির্মানের জন্য ৮ ফুট প্রস্থ ৩০০ মিটার দৈর্ঘ্য রাস্তা নির্মানের জন্য যে ইট ব্যবহার করা হচ্ছে তা পোড়ামাটি । অত্র এলাকার আব্দুল মতিন,গোলবার হোসেন,রঞ্জু বলেন,যে সব ইট দিয়ে রাস্তার কাজ করছে ৩ নং ইটের থেকেও খারাপ। এ বিষয়ে ইউপি সদস্য মেনহাজ উদ্দিন বলেন, এ সময় কোথায়ও ইট পাওয়া যাচ্ছে না তাই বাধ্য হয়েই এ ইট দিয়ে কাজ করতে হচ্ছে। অত্র রাস্তার বিষয়ে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রোজিন পলাশের নিকট জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ঐ রাস্তার কোন অনুমোদন দেয়নি, সুতরাং ঐ রাস্তা আমাদের না।