ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

dailydesherkhabor
অক্টোবর ১৮, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জে সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ র সদস্যরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪.৪৫ মিনিটের দিকে গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন নলকা ওভার ব্রিজ এর উত্তর পার্শ্বে সিরাজগঞ্জগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১১ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ১১১০/- টাকা জব্দ করা হয়। র‍্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার, দীপংকর ঘোষ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ লিটন (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং-দিয়ার মানিক চক, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।