আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধিঃ শেরপুর জেলার নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর বর্বরোচিত শারীরিক আক্রমণের প্রেক্ষিতে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নান্দাইল উপজেলা কৃষি অফিসে কলম বিরতি পালন করছেন। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালন করেন। এসময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “মাঠ পর্যায়ের কর্মকর্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ বারবার তাদের উপর হামলা দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”


