ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর বামন্দীতে বিএনপির বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

dailydesherkhabor
নভেম্বর ১২, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সাহাজান আলী, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর-২ (গাংনী) আসনে দলীয় মনােনয়ন পরিবর্তনের দাবিতে ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে দলীয় মনােনয়ন দেওয়ার দাবিতে গাংনীর বামন্দীতে বিএনপির বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বামন্দী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক,গাংনী উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল বারী মােতালেব। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হােসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর ইসলামসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা।