ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের বিদায় সংবর্ধনা, আবেগঘন মুহূর্তে সিক্ত

dailydesherkhabor
নভেম্বর ১৪, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) : ১০ নভেম্বর (শুক্রবার) আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তন এক আবেগঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শেখ মেহেদী ইসলাম-কে বিদায় জানাতে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানের আয়োজন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আশিষ কুমার বসু এবং উপজেলা ভূমি প্রশাসন, আলমডাঙ্গা। উন্নয়নমুখী কাজের স্বীকৃতি ও ভালোবাসায় সিক্ত বিদায়ী ইউএনও অনুষ্ঠানে বক্তারা বলেন— জনসেবায় নিবেদিত, সদালাপী ও দক্ষ প্রশাসক হিসেবে ইউএনও শেখ মেহেদী ইসলাম আলমডাঙ্গাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রক্রিয়ার ডিজিটালাইজেশন ও ভূমি প্রশাসনে গতিশীলতা আনার মাধ্যমে তিনি আলমডাঙ্গার প্রশাসনিক কাঠামোকে আরও সুসংহত করেছেন। উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অভিন্ন মন্তব্যে জানান— “স্যার কর্মে কঠোর, আচরণে অত্যন্ত মানবিক। তাঁর নির্দেশনা ও নেতৃত্ব আমাদের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রেখেছে।” অতিরিক্ত দায়িত্বে ব্যস্ততার মাঝেও বিদায় সংবর্ধনার পুরো প্রস্তুতি অত্যন্ত আন্তরিকভাবে পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। তিনি বলেন— “শেখ মেহেদী ইসলাম স্যার আমাদের জন্য ছিলেন এক অনুপ্রেরণা। স্যারের দূরদর্শী পরামর্শ ও দিকনির্দেশনা আলমডাঙ্গার উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিদায় নয়, এটা তাঁর প্রতি আমাদের গভীর সম্মান ও ভালোবাসার প্রকাশ।” মানবিক আবেগে পরিপূর্ণ বক্তব্যে ইউএনও বলেন— “আলমডাঙ্গা আমার কাছে দায়িত্বের জায়গার থেকেও বড় কিছু। এখানে পাওয়া মানুষের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একইভাবে সহযোগিতা চালিয়ে যেতে হবে।” স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী ইউএনওকে ঘিরে সহকর্মী ও কর্মকর্তাদের চোখে জল— যেন এক অভিভাবকের বিদায়। আলমডাঙ্গার প্রশাসনিক পরিবার জানাল, “স্যার যেখানে থাকবেন, সেখানেই সফল হবেন—এটাই আমাদের বিশ্বাস।”