ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের নিকলীতে ঘাটে বেঁধে রাখা যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন

dailydesherkhabor
নভেম্বর ১৪, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ উজ্জল মিয়া,নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রলারটি সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটির মালিক মো.আবুল কালাম। তার ট্রলারটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ট্রলারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মালিকের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি ট্রলারও আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ট্রলারের মালিকদের দাবি, আগুনে দুইটি নৌকার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। এদিকে,রাতের অন্ধকারে ট্রলারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, এটি পূর্বশত্রুতার জের বা নাশকতার অংশ হতে পারে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা