বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে তাকে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামের চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা জেলা প্রশাসকের দায়িত্বকালীন সময়ের সফল কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে তাঁর ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ বলেন, “মোহাম্মদ জহিরুল ইসলাম একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসক হিসেবে চুয়াডাঙ্গার মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর আন্তরিকতা ও নিষ্ঠা প্রশাসন ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলেছে।” সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামও চুয়াডাঙ্গাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই জেলার মানুষ অত্যন্ত সহযোগিতাপূর্ণ ও আন্তরিক। চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন আমার প্রশাসনিক জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।” সাক্ষাৎ শেষে উভয় পক্ষ একে অপরের জন্য শুভকামনা জানান।


