ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

dailydesherkhabor
নভেম্বর ১৪, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ রায়গঞ্জের ঘুড়কা ইউপির রয়হাটি দিয়ারপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মিলন মন্ডলের বসতবাড়ির ৭ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার( ১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে বাড়িতে শট সার্কিট থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা অতিদ্রুত ছড়িয়ে পড়লে মূহুর্তে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির ৭ টি কক্ষে থাকা ফ্রিজ টিভি কম্পিউটার আসবাবপত্র চাল নগদ ১লাখ ৫০ হাজার টাকা ৪ ভরি সোনা পুড়ে গেছে। বাড়ির মালিক জানান প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। মিলন মন্ডল জানান, রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ি,হঠাৎ পোড়া গন্ধ পাই, উঠে দেখি সুইচ বোর্ডে আগুন লেগেছে। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা ও বাড়ির মালিকের বর্ণনা অনুযায়ী বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ততক্ষণে পুরো বাড়ির বসত ঘর আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।