ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’র ১৫৯৩তম পর্ব সম্পন্ন

dailydesherkhabor
নভেম্বর ১৫, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)থেকে: চুয়াডাঙ্গা জেলার সাহিত্যচর্চার অন্যতম প্রাণকেন্দ্র চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৩তম পর্ব গতকাল বিকেল চারটায় পরিষদের শহীদ আলাউল হলে অনুষ্ঠিত হয়। পরিষদের অবিচ্ছিন্ন এই সাহিত্য আয়োজন স্থানীয় সংস্কৃতি ও সাহিত্যচর্চাকে সামনে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সভাটি পরিচালনা করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, আর সঞ্চালনায় ছিলেন সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা। আসরের মূল আকর্ষণ হিসেবে স্বরচিত কবিতা পাঠ করেন— শেখ সেলিম, মো. শহিদুল ইসলাম, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, মোছা. মর্জিনা খাতুন, মো. মোজাম্মেল হক, জি এম জোয়ার্দার, লতিফা রহমান বনলতা, গুরু কাজল মল্লিক, ডা. তোফাজ্জেল হোসেন, খন্দকার রাবিয়া খাতুন রাবু, সুমন মালিক, চিত্ত রঞ্জন শাহা চিতু, মো. আবু নাসিফ খলিল, সার্থক আলিম ও মিম্মা সুলতানা মিতা। চিরায়ত সাহিত্য পর্বে শুভ দাস গুপ্তের কবিতা আবৃত্তি করেন মো. বজলুর রহমান। পঠিত রচনা ও পরিবেশনা নিয়ে মতামত তুলে ধরেন— ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, মো. বজলুর রহমান, মো. হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, জি এম জোয়ার্দার, গোলাম কবীর মুকুল ও কাজল মাহমুদ। আসরে আরও উপস্থিত ছিলেন হোসেন মোশাররফ। সাহিত্য, সৃজনশীলতা ও মুক্ত চিন্তার বিনিময়ে সমৃদ্ধ এই আসরে অংশগ্রহণকারীরা বলেন—চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এ ধারাবাহিক আয়োজন তরুণ লেখক, কবি ও সাহিত্যানুরাগীদের একটি উন্মুক্ত মঞ্চ প্রদান করছে, যা সাহিত্যচর্চাকে আরও বেগবান করছে। শেষে সভাপতি ইকবাল আতাহার তাজ তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৩তম পর্বের পরিসমাপ্তি ঘোষণা করেন।