সামসু উদ্দিন বাবু, কুলাউড়া প্রতিনিধিঃ ১৫ নভেম্বর ( শনিবার ) কুলাউড়ার স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সংগঠনের সভাপতি সুমন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন এর সঞ্চালনায় অনুস্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট এর উপদেষ্টা মোক্তাদির হোসেন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের , প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ও কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি মোঃ সামসু উদ্দিন (বাবু), সংগঠনের পরিচালনা পর্ষদ সদস্য খাইরুল কবির জাফর, নির্বাহি সদস্য রুম্মান আহমদ, সাবেক সভাপতি সৈয়দ আজিজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সকল সদস্য। আলোচনা সভা শেষে ২০২৪-২৫ বর্ষের দায়িত্ব পালন করা সভাপতি ও সম্পাদককে অতিথির মাধ্যমে ক্রেস্ট প্রদান করা হয়।


