ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর-৪ আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

dailydesherkhabor
নভেম্বর ১৯, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে দিনাজপুর প্রেস ক্লাবে (১৯ নভেম্বর) বুধবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে খানসামা ও চিরিরবন্দর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় তারা মৌন মিছিল নিয়ে দিনাজপুর প্রেস ক্লাবে সমবেত হন। সংবাদ সম্মেলনে এ্যাডভোকেট আব্দুল হালিম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “আমি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিরিরবন্দর–খানসামা এলাকায় হাট-বাজার ও গ্রামাঞ্চলে মোট এক লক্ষ পঁচাত্তর হাজার ৩১টি লিফলেট দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিতরণ করেছি। আমি দলীয় কোনো কোন্দল, চাঁদাবাজি, দখলদারি কিংবা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত নই এবং আমার কোনো কর্মীও এসবের সঙ্গে জড়িত নয়। দল সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। যেহেতু প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত দলীয়ভাবে বিবেচনায় রয়েছে, তাই আমি দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়নের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নীতি-নির্ধারণী পর্যায়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। অতীতেও মনোনয়ন না পেয়ে আমি কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হইনি। পাশাপাশি দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রার্থীতায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য সদরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।” এ সময় বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান (অব.) বলেন, “আক্তারুজ্জামান বাদে যাকেই মনোনয়ন দেওয়া হোক, আমরা তার সাথেই কাজ করব। এমন একজনকে মনোনয়ন দেওয়া প্রয়োজন যিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য।”