ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

dailydesherkhabor
নভেম্বর ২০, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভূঞাগাঁতী পল্লীবিদ্যুৎ মোড়ে ঢাকা–রংপুর মহাসড়কে সংঘটিত সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৬২) নামে এক গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম রয়হাটি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বগুড়া গামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ড্রাইভার দ্রুত স্থান ত্যাগ করায় তার তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক টি আটক করা হয়েছে যার নম্বর ঢাকা মেট্রো – চ ১৬ – ৩৭৬২ । পুলিশ বলেছে, সড়কটি মহাসড়ক হওয়ায় দ্রুতগতির যানবাহন চলাচল করে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে সনাক্ত করতে নিকটবর্তী সিসিটিভি ফুটেজ সংগ্রহের প্রচেষ্টা চলছে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।