ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুর জেলা ফারিয়ার মানববন্ধন ও মিছিল

dailydesherkhabor
নভেম্বর ২১, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর: বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)–এর কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুর জেলা ফারিয়ার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রংপুর বিভাগীয় ফারিয়ার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান বলেন, “সভাপতি হাবিবুর রহমানকে হত্যার হুমকি ও মানহানিকর কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অবিলম্বে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে কেন্দ্রীয় সভাপতির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হয়েছে। ফারিয়ার নেতারা জানান, কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবকে ০১৮৯৬-১০৬১৮২ নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাদের অভিযোগ—এই ফোনটি করেছেন রেনাটা ফার্মার চট্টগ্রাম রিজিওনের আরএসএম আহসানুল হক শামীম। নেতাদের দাবি, রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে বাধ্য করা এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সরকারি ছুটি সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে আহসানুল হক শামীম সভাপতি হাবিবুর রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করেন। এছাড়া তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্টও দেওয়া হয়েছে। ফারিয়ার নেতারা দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন— রেজোওয়ানুল হক বাবু, সহ-সভাপতি, রংপুর বিভাগীয় ও কেন্দ্রীয় ফারিয়া, ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় ফারিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ফারিয়া, তুষার মন্ডল, সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় ফারিয়া ও সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ফারিয়া, অ্যাডভোকেট শুভ বিশ্বাস, প্রধান উপদেষ্টা ও লিগ্যাল অ্যাডভাইজার, দিনাজপুর জেলা ফারিয়া।