ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিনের ভোট রাতের নির্বাচন আর নয়—দিনাজপুর-২ এ পরিবর্তনের ডাক পিনাক চৌধুরীর

dailydesherkhabor
নভেম্বর ২১, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, “২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতেই সম্পন্ন হয়েছিল। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু বিএনপি গত ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে এসেছে। এখন জনগণ পছন্দের প্রার্থীকে দেখে–শুনে ভোট দেওয়ার সুযোগ ফিরে পেয়েছে।” বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিরল উপজেলার বেতুড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগ ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিনাক চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়—এটি দেশের প্রতিটি মানুষের অধিকাররক্ষার ঘোষণা। ছাত্রছাত্রী, নারী, কৃষক, শ্রমজীবীসহ সমাজের সব শ্রেণির ন্যায্য দাবি এই কর্মসূচিতে প্রতিফলিত হয়েছে। দিনাজপুর-২ আসনের উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “এই আসনকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করা হবে। মাদক ব্যবসায়ী বা মাদকসংশ্লিষ্ট কেউ এখানে স্থান পাবে না। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকা গড়াই আমার প্রতিশ্রুতি।” ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আপনাদের সমর্থন জরুরি। আমাকে একবার ধানের শীষে ভোট দিন—জাতীয় সংসদে গিয়ে আপনাদের অধিকার ও সমস্যার কথা আরও জোরালোভাবে তুলে ধরতে পারব।” সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক ইউপি সদস্য দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বেতুড়া গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ ভোটার সমাবেশে উপস্থিত ছিলেন।