ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইল উপজেলায় পৌর বিএনপি’র আলোচনা সভা

dailydesherkhabor
নভেম্বর ২১, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নান্দাইল প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল পৌর শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভুঁইয়া মনির, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাবুল ও এম. এ. আলমগীরের সঞ্চালনায় প্রথম সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. হাকিমুল ইসলাম ভুঁইয়া, আশরাফ উদ্দিন বাদল, মুখলেছুর রহমান মুক্তা, সিরাজুল ইসলাম, লোকমান হোসেন সরকার, খাদেমুল ইসলাম ঝিনুক, সদস্য বদরুদ্দোজা খান মোহন, বিএনপি নেতা ওমর ফারুকসহ অনেকেই।এবছরের ১৪ ফেব্রুয়ারি নান্দাইল পৌর বিএনপির ৮১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ্ কালাম ও যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। নান্দাইল পৌর বিএনপির প্রথম সভায় বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পৌর বিএনপি ঐক্যবদ্ধ বলেও জানান। নান্দাইল পৌর বিএনপির কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান বক্তারা। এ সময় সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম ফকির বলেন, আমরা নান্দাইল উপজেলায় ঐক্যবদ্ধ ভাবে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধানের শীর্ষের পক্ষে কাজ করে নান্দাইলের আসনে জয় লাভ করে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ।