ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের পরিচিতি ও নির্বাচনী আলোচনা সভা

dailydesherkhabor
নভেম্বর ২১, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রাকিব হাওলাদার, রাঙ্গাবালী(পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল চার ঘটিকার সময় চরমোন্তাজ স্লুইস বাজার আশ্রয়ন প্রকল্প মাঠ প্রাঙ্গনে নির্বাচনী আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় মৎস্যজীবী দলের কার্যক্রম আরো গতিশীল করতে এই পরিচিতি সভার আয়োজন করা হয়। যার কারণে সংগঠনের নেতাকর্মীদের ভিতর উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। এ-সময় উপস্থিত ছিলেন জাতীয় মৎসজীবী দলের জেলা উপজেলা ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম শফিকুল ইসলাম ভি.পি.শাহিন, সভাপতি জাতীয় মৎস্যজীবী দল পটুয়াখালী জেলা শাখা। ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম তালুকদার, সাধারণ সম্পাদক জাতীয় মৎস্যজীবী দল পটুয়াখালী জেলা শাখা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জাতীয় মৎস্যজীবী দল পটুয়াখালী জেলার প্রত্যেকটি উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে সু-সংগঠিত দল। তাই সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সকলে ধানের শীষের পক্ষে কাজ করতে নির্দেশনা প্রদান করেন। এবং এর পাশাপাশি দলমত নির্বিশেষে ধানের শীষে ভোটদানের আহ্বান জানান। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ মহিউদ্দিন হাওলাদার, সভাপতি চরমোন্তাজ ইউনিয়ন মৎস্যজোবিদল। সভা সঞ্চালনা করেন মোঃ হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক চরমোন্তাজ ইউনিয়ন মৎস্যজীবী দল।