ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গার ফরিদপুরে জমিজমার বিরোধে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ

dailydesherkhabor
নভেম্বর ২৩, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

বশিরুল আলম,আলমডাঙ্গা(চুয়াডাঙ্গা) থেকেঃ আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের জমিজমার বিরোধে সংখ্যালঘুদের উপর হামলা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১১টার দিকে জমি দখলকে কেন্দ্র করে এই হামলা হয় বলে জানা গেছে।সূত্রে জানা গেছে, গত এক বছর আগে আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের টুনু কর্মকারের কাছ থেকে বসতভিটাসহ ৪ শতক জমি ক্রয় করেন একই গ্রামের প্রতিবেশী মৃত পঞ্চানন্দ হালদারের ছেলে অরবিন্দ হালদার এবং সুজিত কর্মকারের কাছ থেকে বসতভিটাসহ ৪ শতক জমি কেনেন দবির আলি ও তার ছেলেরা। অরবিন্দ হালদারের কেনা অংশ ৪ শতক জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে দবির আলির ছেলেরা। গতকাল বেলা ১১টার সময় জমির দখল ছেড়ে দেওয়ার কথা বলে অরবিন্দ ও তার দুই ছেলে দিপু ও অপু। কথা-কাটাকাটির এক পর্যায়ে অরবিন্দ ও তার দুই ছেলে এবং স্ত্রীর উপর ঝাপিয়ে পড়ে দবির আলি ও তার ছেলে মোমিন আলি, কারিবুল ইসলাম, আলি কদর, খয়বার আলি, হুমায়ুন আলি, মৃত তোফায়েল আলির ছেলে রেজা খান, তুষার আলি সহ অনেকেই। এই হামলায় আহত হয়েছে অরবিন্দ হালদার ও তার স্ত্রী এবং ছেলে রাজু হালদার ও অপু হালদার, অরবিন্দর অপর ভাই চঞ্চল হালদার ও তার স্ত্রী। এই হামলার দৃশ্য গ্রামবাসীরা দেখে হতবাক হয়ে যায়। হামলার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, ভুক্তভোগীদের কয়েকজন থানায় এসেছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।