সামসু উদ্দিন বাবু, কুলাউড়া প্রতিনিধিঃ মাওলানা শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী টিম জার্নালিস্ট’স সদস্যদের নতুন পোশাক উপহার দিয়েছেন। এ সময় তিনি সাংবাদিকদের কল্যাণে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। টিম জার্নালিস্ট’স সদস্যরা এই উপহার পাওয়ায় চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সম্মান ও প্রেরণা ভবিষ্যতে তাদের কাজে আরও উৎসাহ যোগাবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়—আগামী দিনগুলোতেও মানবিক, সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


