মোঃ এরশাদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে উপজেলার ঘুড়কা নতুন পাড়া উজ্জ্বল ইটভাটার পাশে করতোয়া সরকারি খালের পাড়ের মাটি কেটে নিয়ে গেছে মাটি খেকো দূর্বৃত্তরা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় শুক্রবার (২১ নভেম্বের) দিবাগত রাতের অন্ধকারে সরকারি খাস খতিয়ান ভুক্ত সম্পত্তির মাটি কেটে অন্যত্র বিক্রি করেছে দুর্বৃত্তরা। এক্সেলেটর( বেকু)মেশিন দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক যোগে মাটি বিক্রি করেছে ঘুড়কা গ্রামের গুণি মেম্বারের ছেলে মাটি খেকো রহুল। রাত আনুমানিক ৯ টার দিকে ৪ থেকে ৬ জনের একটি দল এ মাটি কাটায় অংশগ্রহণ করেন। খালের পাড় কেটে জমি তৈরির প্রস্তুতি করছেন কফিল উদ্দিন ভূইয়া এমন অভিযোগ এলাকাবাসীর। এলাকার বাসিন্দা মুসলিম শিকদার বলেন,রাতের অন্ধকারে কে বা কারা মাটি কাটছে তা জানি না। এ বিষয়ে ঘুড়কা ইউনিয়নের সহকারী ভূমি মনছুর আলী মুঠোফোনে জানান , সরেজমিনে লোক পাঠিয়ে বিষয়টা অবগত হয়েছি,এখন মাটি কাটা বন্ধ আছে। এবিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


