ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় এড. আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে অনশন

dailydesherkhabor
নভেম্বর ২৭, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

‎সামসু উদ্দিন বাবু , কুলাউড়া উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর থেকে স্থানীয় ডাকবাংলো মাঠে এই অনশন কর্মসূচী শুরু করেন তারা। অনশন কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলার সুফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক  মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর  আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আবেদ রাজা।  আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন বার বার। আজ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি তখন লন্ডনে ভোগ বিলাসে মত্ত ছিলেন। আমরা দলীয় এই মনোনয়ন প্রত্যাহার করে যোগ্য দাবিদার আবেদ রাজাকে পুন:র্বিবেচনা করার দাবি জানাচ্ছি। দলের একটি স্লোগান আছে, জেল-জুলুম যার মনোনয়নও তার। তবে কুলাউড়ায় কেন এর ব্যতিক্রম?।