ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেফতার

dailydesherkhabor
নভেম্বর ২৯, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ মিফতাহুল জান্নাত জনি (২৫)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছোট রসুলপুর এলাকার মো. রেজাউল করিমের ছেলে। জনি পরীক্ষায় অংশ নিতে আসেন ওমর ফারুক, পিতা—মোহাম্মদ দুলাল হোসেন, রোল নম্বর: ১০১০৮৩০ —এর প্রবেশপত্র নিয়ে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হলে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, প্রক্সি পরীক্ষার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।