ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

dailydesherkhabor
নভেম্বর ২৯, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

এনামুল হক :- নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদের আয়োজনে সরকারি মুড়াপাড়া কলেজের শহীদ জিয়াউর রহমাম অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি আলহাজ্ব গোলাম ফারুক খোকন, এ সময় আর উপস্থিত ছিলেন, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলামিন ইসলাম প্রিন্স, কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন শাকিল, কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সেলিম নয়ন, সালাউদ্দিন সানি, শামীম মিয়া, জলিল মিয়া, সহ-সভাপতি সজীব মিয়া  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান জয়, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সায়েম, জিলানী, চঞ্চল, লিখন, বিজয়সহ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রুপগঞ্জ উপজেলাকে একটি মডেল রুপগঞ্জ উপজেলা হিসেবে গড়ে তুলবেন। এবং যে কোন ধরনের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে তিনি রুপগঞ্জকে ঢেলে সাজাবেন।