ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন

dailydesherkhabor
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। উদ্বোধন শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম মাহমুদুল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের প্রধান চালিকাশক্তি হলো বিজ্ঞান ও প্রযুক্তি। একটি দেশের অগ্রগতি অনেকাংশে নির্ভর করে তার তরুণ প্রজন্ম কতটা বিজ্ঞানমনস্ক, সৃজনশীল এবং প্রযুক্তিনির্ভর চিন্তায় অভ্যস্ত তার ওপর। বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করে। বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক তৈরি হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা জরুরি। একটি বিজ্ঞানভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক মডেল প্রদর্শন করে। স্টলগুলো ঘুরে দর্শনার্থীরা শিক্ষার্থীদের সৃজনশীল কাজ দেখে মুগ্ধ হন এবং নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে ধারণা লাভ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন আলমডাঙ্গার শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।