নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে অটোরিকশার চাপায় ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।(সোমবার) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বুড়িশ্বর দক্ষিণ গ্রামের রতনের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করার সময় দ্রুতগামী একটি অটোরিকশা শিশুটিকে বুকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


