ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে কালীগঞ্জে উপজেলা প্রশাসনের বাংলা বর্ষবরণ

dailydesherkhabor
এপ্রিল ১৫, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

জাকারিয়া আল মামুন, নিজস্ব প্রতিবেদক:গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ, নানা আয়োজন ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নববর্ষের প্রথম প্রহর থেকেই উপজেলা পরিষদ চত্বর রঙিন সাজে সেজে ওঠে। ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত এবং গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপনায় দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। লাঙ্গল, পাটলা, কাচি নিয়ে লুঙ্গী পড়ে ঘাড়ে গামছা দিয়ে উপজেলা প্রাঙ্গণে হাজির হয় একদল কৃষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন।”এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার মোরসালিন মেহেদী, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা এবং হালখাতা‌ এবং উপস্থিত সকলকে উপজেলা প্রশাসন দই চিড়া খাইয়ে অ্যাপায়ন করে। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যবাহী মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবমিলিয়ে, উৎসবের আনন্দে মুখরিত কালীগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন নতুন উদ্দীপনা ও প্রত্যাশার বার্তা ছড়িয়ে দিয়েছে সর্বত্র।