আঃ হান্নান আল আজাদ : আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নান্দাইল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাহারুল ইসলাম।
সোমবার (১৩ এপ্রিল ) সকাল ১১ টায় থানা কমপ্লেক্সে ওসির দরবার ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত (৯ এপ্রিল ) তিনি নান্দাইল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান সহ নানা সমস্যা তোলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে। দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং কোনো মধ্যস্বত্বভোগীর স্থান থানায় থাকবে না।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু থাকবে।
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল থানার সেকেন্ড অফিসার এস.আই সম্রাজ । মতবিনিময় সভায় বক্তব্য দেন ,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি এ হান্নান আল আজাদ, নান্দাইল সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি এ.কে রমিজ উদ্দিন আহমেদ, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো:বিল্লাল হোসেন,নান্দাইল সদর প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমানসহ সাংবাদিক রবিউল আলম ফরাজি,সাংবাদিক রমেশ কুমার পার্থ প্রমূখ। ন
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।


